শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০১:৫৫ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রথমবারের মত 

রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট

ইফতেখার আলম, রাজশাহী: [২] আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট’। যেখানে অংশ নিবেন দেশ ও বিদেশের বিশিষ্ট ‘শিল্পপতি’ ও শিল্প ‘উদ্যোক্তাগণ’।  

[৩] এ উপলক্ষে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

[৪] লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠান ও উদ্যোক্তাগণ একে অপরের পরিপূরক এবং অবিভাজ্য। এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন মিট রুয়েটের সাথে দেশের প্রতিষ্ঠিত শিল্পপতি ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা বিনিময়ে বিশেষ ভূমিকা রাখবে।

[৫] সংবাদ সম্মেলনে উপাচার্য সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রুয়েটের অগ্রযাত্রায় তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

[৬] এ সময় উপস্থিত ছিলেন- পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়