শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের ঢাকা ও আইডিয়াল কলেজের ছাত্রদের মারামারি    

শহীদুল ইসলাম: [২] তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ও আইডিয়াল কলেজ কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার ফের সংর্ঘষের ঘটনা ঘটেছে। আঘাতে আইডিয়াল কলেজের শিশির আহম্মেদ নামে এক ছাত্র রক্তাক্ত হয়েছেন। ঘটনায় আদনান ও হাসান নামের আরো দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

[৩] প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। এছাড়া অধিকাংশ সংঘর্ষের অন্যতম কারণ ধানমণ্ডির লেকে বন্ধু ও বান্ধবীদের ঘোরাফেরা ও আড্ডা। নিজেদের মধ্যে বন্ধু-বান্ধবী ও ব্যক্তিগত ইস্যু ক্যাম্পাস সংঘর্ষে পর্যন্ত গিয়ে গড়ায়। 

[৪] কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পরে সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকদিন আগেও ঢাকা কলেজের এক ছাত্রকে একা পেয়ে মারধর করেছিলো আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এরকম ঘটনা ঘটছেই। এর আগে শুনলাম টিএসসিতে মারামারির ঘটনা ঘটেছে সেটা এই পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি নিয়ে আমরা দুই কলেজের অধ্যক্ষদের সাথে কথা বলেছি। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়