শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২ হাজারের বেশি

রিয়াদ হাসান: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ের মধ্যে ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে পিএসসি ও টেলিটকের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। লিখিত পরীক্ষা অক্টোবরে হবে।

মঙ্গলবার (৬ জুন) পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: প্রথম আলো

পিএসসি সূত্রে জানা গেছে, প্রিলিমিনারির ফল দ্রুত প্রকাশের জন্য গত শুক্র ও শনিবার ছুটির দিনেও কাজ করেছেন পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার কমিশনের একটি বিশেষ সভাশেষে বিকেলে ফল প্রকাশ করা হয়।

এর আগে গত ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সূত্র: নিউজ২৪

এবারের বিসিএসে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এবার বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে মোট ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে নেওয়া হবে ১ হাজার ২২ জন। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এর পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়