শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৫:৪৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের পরিকল্পনা নেই: মাউশি

রিয়াদ হাসান: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, গরমের কারণে এই মুহূর্তে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বন্ধের কোনো পরিকল্পনা নেই। প্রাথমিকের বাচ্চারা ছোট, তাদের অসুবিধা বেশি। যদি বিদ্যালয় ও কলেজ বন্ধ করে দেই তাহলে সঠিক সময়ে সিলেবাস শেষ করা কঠিন হবে। তবে অবস্থার আরো অবনতি হলে আমরা বিষয়টি চিন্তা করে দেখব। রোববার (৪ মে) সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন। সূত্র: ডেইলি স্টার

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সোমবার (৫ জুন) থেকে বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত বন্ধ থাকবে। সূত্র: আর টিভি

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের চার জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে ছয় বিভাগ ও তিন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সূত্র: ঢাকা পোষ্ট

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়