শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:৪৯ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে নৃবিজ্ঞান এলামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. জাহিদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক হিসেবে রিয়াজ আহমেদ সজল দায়িত্বে আছেন। 

শনিবার (১৮ মার্চ) সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ সজল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্নাঙ্গ কমিটি গঠনের কথা জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এর পাশাপাশি সাংগঠনিক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, গবেষণা বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, ক্রিড়া বিষয়ক  সম্পাদক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং কার্যকরি সদস্য পদে মোট ৪৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য গত ৩০ জানুয়ারি নৃবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন, জবির আংশিক কমিটি অনুমোদন করা হয় এবং অনুমোদিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়। এরই ধারাবাহিকতায় নৃবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন, জবির কর্মকাণ্ড গতিশীল করতে ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করে বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীদের একটি প্লাটফর্মে একত্রিত করে সাবেক ও বর্তমান সকল ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণে কাজ করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়