শিরোনাম
◈ ঈদুল আজহা উপলক্ষে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ছুটি ২১ দিন ◈ পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে সিলেটের পাথর কোয়ারি আংশিক চালুর পথে সরকার ◈ ঢাকা ভূরাজনীতির স্পর্শকাতর ইস্যুতে চীনের পক্ষ নিলো ◈ মাঠ পর্যা‌য়ে পু‌লিশ সদস‌্যদের ক্ষোভ: রাজনৈতিক যোগ্যতা, কানেকশন ও তদবিরে ১০৯ জন পা‌চ্ছেন পু‌লিশ পদক ◈ গৌতম গম্ভী‌রের কথা না শুনলেই চরম ক্ষতি করে, কোচ‌কে নিয়ে বিস্ফোরক মন্তব‌্য সা‌বেক ক্রিকেটার অতুলের ◈ ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রেসি‌ডেন্ট পেজেশকিয়ান ◈ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঘুষের মামলায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ◈ বিজয়ের দল টিভিকের ১০৭ বিধায়কের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি ◈ সেনেগাল ফুটবলের ৬ কর্মকর্তাকে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০২:১৬ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এসএসসি ও সমমানের পরীক্ষা

শাহীন খন্দকার: চলতি বছরের (২০২৩) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। রোববার (৩০ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডে কর্মকর্তা ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়।

এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কারণে পুনর্বিন্যাস করা সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত কয়েক বছর আগে থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান এবং এপ্রিলের শুরুতে এইচএসসি ও সমমান পরীক্ষা আরম্ভ হলেও ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে তা বিলম্বিত হয়।

স্বাভাবিক অবস্থায় এসএসসিতে ৩১৬ ও এইচএসসিতে ৩৩০ কর্মদিবসের ক্লাস পায় শিক্ষার্থীরা। মহামারীর কারণে ২০২১ সালে শিক্ষার্থীরা ৮ মাসের বেশি সময় ক্লাসের বাইরে ছিল। সে কারণে সব বিষয়ে পরীক্ষা হলেও এই শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১২ এপ্রিল শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, ২০২২ সালের মত ২০২৩ সালের এসএসসি ১৫০ কর্মদিবসের এবং এইচএসসি ১৮০ কর্মদিবসের পরিমার্জিত পাঠ্যসূচি।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়