শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০১:০৬ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাক বড়দিন উদযাপন 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাক বড়দিন উদযাপন 

অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাক-বড়দিন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দানিউল মিত্র। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পবিত্র ক্রুশের পাল-পুরোহিত ফা. ডোনেল স্টেফান ক্রুজ। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন,প্রভু যিশু জন্মেছিলো শান্তির বার্তা নিয়ে। সকলের মধ্যে আলো ছড়িয়ে দিতেই তার আবির্ভাব। সে আলো ছড়িয়ে দিতে চাই পৃথিবী জুড়ে। আলোর বার্তা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

উপাচার্য ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সকল ধর্মই শান্তির বার্তা দেয়। কিন্তু আমরা চর্চা করি ভিন্নভাবে। ধর্মের নামে হানাহানি হয় এখন।

তিনি আরও বলেন, এক শ্রেনীর মানুষ আছে সমাজের জন্য হুমকিস্বরূপ। সারা বিশ্বে মৌলবাদীদের কারণে ছোট ছোট বিষয়ে বড় সংঘাত সৃষ্টি হচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে। 

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়