শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার এসএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

এসএসসি

সঞ্চয় বিশ্বাস: ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে। আগামীকাল সকালে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত জানতে পারবে শিক্ষার্থীরা। চ্যানেল২৪, যুগান্তর

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় এসএসসি পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে।

যেভাবে পরীক্ষার্থীরা ফলাফল জানা যাবে: ফল প্রকাশ করা হলে পরীক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। ওয়েবসাইট থেকে ফল জানার জন্য রোল নম্বর, রেজি: নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলে ফলাফল জানা যাবে।

মোবাইলের মাধ্যমে ফলাফল জানার উপায়: মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের বছর লিখে ১৬২২২ এ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণ—SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ—DAKHIL MAD 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। আর ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এসবিটু/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়