শিরোনাম
◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৬ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইডেন কলেজ বন্ধ ঘোষণা, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ

ইডেন কলেজ

ডেস্ক রিপোর্ট: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পর এবার ইডেন কলেজ এবং হোস্টেলগুলো আকস্মিক বন্ধ ঘোষণা করা হয়েছে। ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চ্যানেল আই, ইত্তেফাক

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইডেন কলেজ কর্তৃপক্ষ মার্কিং করে আবাসিক ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়। একাধিক আবাসিক শিক্ষার্থীও বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীরা জানান, ঈদ ব্যতীত অন্য বন্ধের সময় শুধু কলেজ বন্ধ হতো। তবে, এবার কলেজ হোস্টেলও বন্ধ দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও কলেজের হল বন্ধ থাকবে। 

শিক্ষার্থীরা জানান, আগে পূজার মধ্যে কখনোই কলেজ হোস্টেল বন্ধ হতো না। কিন্তু এবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবাসিক ছাত্রীদের হল খালি করারও নির্দেশ দেয়া হয়েছে। ৮ অক্টোবর পর্যন্ত হলগুলোর প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর গত শনিবার থেকে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে।

এবিষয়ে বঙ্গমাতা হলের তত্ত্বাবধায়ক নাজমুন্নাহার বলেন, ‘পূজার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নাই। বন্ধের সময় কলেজ ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়