শিরোনাম
◈ ৯৫ মিনিটের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা ◈ সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান ◈ কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড ◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:০৭ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে কীসের ব্যানার বা কারা টানাতে গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

বনানী থানা সূত্রে জানা গেছে, সংঘর্ষের খবর পেয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনাস্থলে থাকা বনানী থানার এসআই জুয়েল সরকার বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তিতুমীর কলেজের সামনের সড়কে যান চলাচল এখন স্বাভাবিক। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়