শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্প আতঙ্কে ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাবি, হল ছাড়ার নির্দেশ

সাম্প্রতিক ভূমিকম্প এবং পরবর্তী আফটারশকের কারণে উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভাটি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী অংশ নেন।

সভায় জানানো হয়, সাম্প্রতিক ভূমিকম্পগুলো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ভূমিকম্প পরবর্তী সময়ে আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কার জরুরি। সেজন্য হলগুলো খালি করা প্রয়োজন বলে মত দেন বুয়েটের বিশেষজ্ঞ দল, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক ও প্রধান প্রকৌশলী।

এই কারণেই আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাবির সমস্ত শিক্ষাক্রম বন্ধ রাখার পাশাপাশি আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। প্রাধ্যক্ষদের রোববার বিকেল ৫টার মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদে হল ত্যাগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

 

  • সর্বশেষ