শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৩২ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোস্টেল সংসদ ফলাফল ঘোষণা, এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের শিল্পী রশিদ হোস্টেলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ছাত্রশিবির–সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রদল–মনোনীত প্যানেল।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই হোস্টেলে মোট ভোটার ছিলেন ১৫৬ জন, এর মধ্যে ১২৪টি ভোট কাস্ট হয়েছে।

ফলাফলে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট এবং সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।

জিএস পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট, ছাত্রদলের শাফায়েত হোসেন ১৪ ভোট এবং সুদর্শন চাকমা ২৯ ভোট পান। 

এজিএস পদে ছাত্রদলের তৌফিক পেয়েছেন সর্বাধিক ৩৮ ভোট, আর সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ১১ ভোট।

এ ছাড়া শিল্পী রশিদ হোস্টেল সংসদের ফলাফলও ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সহসভাপতি পদে খন্দকার মাসরুল আল ফাহিম, সাধারণ সম্পাদক (জিএস) পদে মোহাম্মদ আফসার সরকার, ক্রীড়া ও ক্যান্টিন সম্পাদক পদে সুকুমার রায়, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. ফরহাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক পদে আশিক বাবু, স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক পদে জামিল হোসেন এবং সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে তুষার দে নির্বাচিত হয়েছেন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ