শিরোনাম
◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৩ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গকসু নির্বাচন : ভিপি ইয়াসিন, জিএস রায়হান

সাভারে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ হাজার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. রায়হান খান।

সহ-সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সামিউল হাসান শোভন, দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার ১ হাজার ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. জান্নাতুল ফেরদৌস ১ হাজার ৮৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সমাজ কল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন অন্তর। কোষাধ্যক্ষ পদে ১ হাজার ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে খন্দকার আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৪৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ফয়সাল আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ আল নোহান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. মারুফ, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ হাজার ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে লীশা চাকমা।

কৃষি অনুষদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মহিউল আলম দোলন, ভেটেরেনারি অ্যান্ড অ্যানিমল সায়েন্স অনুষদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. হুমায়ুন কবির, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাকিল আহাম্মেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদী হাসান, মিনতুজ আক্তার মিম। 

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো. ইমদাদুল হক মিলন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।

এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বেলা ৩টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আর কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে যাঁরা ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরাই কেবল ভোট দিতে পেরেছেন। নির্বাচন কমিশনের হিসেবে ৭৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

প্রসঙ্গত গকসু নির্বাচনে এবার ভিপি পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪ জন এবং এজিএস পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে চারজন, ক্রীড়া সম্পাদক পদে তিনজন, দপ্তর সম্পাদক পদে ছয়জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চারজন, সহ-ক্রীড়া সম্পাদক পদে চারজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুজন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়