শিরোনাম
◈ তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সরকার চাইলেই কাজ শুরু: চীনা রাষ্ট্রদূত ◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) 'এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স' (ইএমপিজি) প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।  

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ লিখিত পরীক্ষায় অংশ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। তিনি জানান, পরীক্ষায় 'আসিফ মাহমুদ' নামের একজন অংশ নেন, পরে জানা যায় তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।

তিনি আরও জানান, সামার সেশন-২০২৫ এর এ ভর্তি পরীক্ষার ফলাফল এক থেকে দুই দিনের মধ্যেই প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের পরীক্ষায় অংশগ্রহণের ছবি ছড়িয়ে পড়ে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত ইএমপিজি প্রোগ্রামটি নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুতকৃত একটি বিশেষায়িত মাস্টার্স কার্যক্রম।  

এ প্রোগ্রামের আওতায় পাবলিক পলিসি অ্যানালাইসিস, শাসন ব্যবস্থা ও প্রতিষ্ঠান, নীতিনির্ধারকদের জন্য অর্থনীতি, গবেষণা পদ্ধতি, জনপ্রশাসন ব্যবস্থাপনা, নেতৃত্ব ও কৌশলগত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়