শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০৩:১১ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের ৯ নির্দেশনা

শিক্ষার্থীদের সংঘাতে না জড়াতে স্কুল-কলেজে নির্দেশনা দিয়ে কো-কারিকুলার কার্যক্রমের একটি তালিকা নমুনা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে নমুনা হিসেবে ৯টি নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়গুলো জানানো হয়। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মধ্যে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করছে।

এ প্রেক্ষাপটে শিক্ষার্থীকে শিক্ষামুখী বা শ্রেণিকক্ষমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো-কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণি কার্যক্রম ও কো-কারিকুলার কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে।

কার্যক্রমের নমুনা হিসেবে ৯টি কর্মসূচিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্নতা অভিযান; বিজয়ের ৩৬ জুলাইভিত্তিক গ্রাফিতি অঙ্কন, নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ গ্রাফিতি পুরস্কার প্রদান; ক্রান্তিকালে তারুণ্য দুর্জয়ভিত্তিক থিম সং তৈরি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশন, সফট অ্যালবাম তৈরি ও শ্রেষ্ঠ থিম সং পুরস্কার প্রদান।

গার্লস স্কুল ও কলেজ পারসোনাল হাইজিনবিষয়ক প্রশিক্ষণ; জাতীয় দিবসে আনুষ্ঠানিক তারুণ্য কুচকাওয়াজ (বিএনসিসি স্কাউট-রোভার সহযোগিতা); জুলাই বিপ্লব কী, কেন, কিভাবে—ছাত্র-শিক্ষক-অভিভাবকদের আলোচনাসভা; তরুণ চোখে নৈসর্গ দর্শন, শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটস্থ নান্দনিক স্থান (নদীতীর বা চর বা উপকূল বা পাহাড় বা টিলা বা ফসলি মাঠ) দলবদ্ধ ভ্রমণ)।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে তারুণ্য উৎসব-২৫-কে আনন্দময় করতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল ও ফুটবল খেলার আয়োজন; তরুণদের উদ্যোক্তা কর্মী হিসেবে আগ্রহী করতে জেন-জি উদ্যোক্তা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়