শিরোনাম
◈ ‘অভিযোগ পেলেই ব্যবস্থা’, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: মন্ত্রী-এমপিদেরও ছাড় নয়, হুঁশিয়ারি তারেক রহমানের ◈ ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে বিভ্রান্তি, আবেদন করে রিজেক্ট হচ্ছেন অনেকে, জুন শেষে চালুর আশায় ঢাকা ◈ জ্বালানি সংকটের শঙ্কা নেই: মে মাসে আমদানি ৫ লাখ টনের বেশি ◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশরে কম্পিউটার অলিম্পিয়াডে ৯ম ইরানি শিক্ষার্থীরা

ইরানের শিক্ষার্থীরা মিশরে কম্পিউটার অলিম্পিয়াড ২০২৪-এ অসাধারণ সাফল্য দেখিয়েছে। একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতে ৯ম স্থান দখল করেছে দেশটির শিক্ষার্থীরা৷

ইরানি দল মিশরের বন্দর শহর আলেকজান্দ্রিয়ায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই ২০২৪) অংশ নেয়। ৯৬টি দেশের মধ্যে বৈজ্ঞানিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য দেখিয়ে ৯ম স্থান অর্জন করে ইরানি শিক্ষার্থীরা।

আমির আলি আসগারি স্বর্ণপদক এবং আমির হোসেন ফারখোন্দেহফার ও আমির রেজা দোরোস্তি রৌপ্যপদক জিতেছেন।

প্রেসটিভি জানায়, পার্সা ফারাজপুর ব্রোঞ্জপদক জিতেছেন।

শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদানে বিলম্বের কারণে মিশর-আয়োজিত কম্পিউটার অলিম্পিয়াডে ইরানি দল ভার্চুয়াল ও অনলাইনে অংশগ্রহণ করে। সূত্র: মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়