শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৪, ১১:৫৩ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমা চাইলেন সেই ভাইরাল তরুণী ফারজানা সিথি ! (ভিডিও)

কোটা সংস্কার আন্দোলনের আয়রন লেডি হিসেবে পরিচিত তরুণীকে নিয়ে আবারো উঠেছে আলোচনা সমালোচনার ঝড়। কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথে সরব দেখা যায় এই তরুণীকে। ওই তরুণীর নাম ফারজানা সিথি। 

তবে সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও আবারও ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই তরুণীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন। কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকেও সাধুবাদ জানিয়েছেন। সমালোচনার তোপের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন ফারজানা সিথি নামের ওই তরুণী।  সূত্র : ইত্তেফাক

ভিডিওবার্তায় তিনি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এই রকম ব্যবহার আমার কোনভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত। কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না।

রোববার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি ক্ষমা চান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়