শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৪, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বপ্নীলকে স্থায়ী বহিষ্কারের দাবিতে কুবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মাহমুদুল হাসান নয়ন, কুবি: [২] মহানবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মের অবমাননার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২১ সেশনের (পুন:ভর্তি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জিকে স্থায়ী বহিষ্কার ও প্রশাসন কর্তৃক মামলা দায়ের এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

[৩] রোববার (১৯ মে) সকাল ১০টা থেকে দাবি না মানা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়। অবস্থান কর্মসূচিতে বক্তারা বিশ্ববিদ্যালয় থেকে স্বপ্নীল মুখার্জির বহিস্কার ও বিশ্ববিদ্যালয় থেকে মামলার দাবি জানান।

[৪] পদার্থবিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী মোজাম্মেল বলেন, 'আমরা আমাদের পদার্থবিজ্ঞান পরিবার থেকে সিদ্ধান্ত নিয়েছি তাকে আমরা আর আমাদের বিভাগে দেখতে চাই না। হয়তো আমরা থাকব নাহলে স্বপ্নীল থাকবে। আমাদের দাবি হচ্ছে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাকে স্থায়ী বহিষ্কার করা না হচ্ছে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবে।'

[৬] ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী নাইম বলেন, 'স্বপ্নীল এতবড় একটা ঘৃণ্য কাজ করা স্বত্তেও প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করেছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আর সে এখনও মুক্ত বাতাসে হাটতেছে। রাসূলের ব্যাপারে আমরা কোনো আপোষ করবো না। স্বপ্নীলের বহিষ্কার এবং আইনি কোনো পদক্ষেপ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।'

[৭] অবস্থান কর্মসূচির এক পর্যায়ে শিক্ষার্থীরা স্বপ্নীলের স্থায়ী বহিষ্কার, প্রশাসন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের ও দ্রুত গ্রেফতারের দাবি নিয়ে প্রক্টরের কাছে যায়। এ ব্যাপারে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, 'শিক্ষার্থীরা দাবি নিয়ে আমাদের কাছে এসেছিল। দাবিগুলো উপাচার্য স্যারকে জানিয়ে আমরা সিদ্ধান্ত জানিয়ে দিব।'

[৮] উল্লেখ্য, গত ১৬ মে ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত স্বপ্নীলকে এক অফিস আদেশের মাধ্যমে সাময়িক বহিষ্কার করা হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়