সানজিদা রুমা, নরসিংদী: [২] জেলায় লটকন চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন চাষিরা। এখানকার মাটি ও আবহাওয়া লটকন চাষে উপযুক্ত হওয়ায় এবং আর্থিক লাভের কারণে চাষিদের মধ্যে লটকন চাষে আগ্রহ বাড়ছে। নরসিংদী লটকন ফল দেশীয় চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে। যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলার বেলাব, শিবপুর, মনোহরদী, রায়পুরার আংশিক অঞ্চলে আবহাওয়া লটকন চাষে উপযোগী হওয়ায় লটকন ফল ভালো জন্মে।
[৩] বেলাব উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মানিক শাহ ও ফাতেমা বেগম জানান, এ উপজেলায় ২০৫ হেক্টর জমিতে লটকন চাষ হলেও ১৮৫ হেক্টর জমি থেকে লটকন উৎপাদন হচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩৭শ মেট্রিকটন লটকন উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে, যার আনুমানিক দাম ৫কোটি টাকা। নরসিংদীর উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সুউচ্চ গৈরিক বা লাল রঙের মাটিতে প্রচুর ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান বিদ্যমান থাকায় এ মাটিতে লটকনের উৎপাদন ভালো হচ্ছে। স্বাদে-গন্ধে হচ্ছে মিষ্টি এবং আকৃতিতেও হচ্ছে বড় বড়। নরসিংদীর রায়পুরা, শিবপুর, বেলাব, মনোহরদী উপজেলার শত শত চাষি বর্তমানে লটকন বিক্রি করে অর্থনৈতিক সাফল্য ফিরিয়ে আনছেন।
[৪] সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলাব উপজেলায় সবচেয়ে বেশি লটকনের বাগান রয়েছে। ২৫ বছর আগেও লটকনের স্বতন্ত্র বাগান ছিল না। তখন অন্যান্য ফলগাছের সাথেই দু-একটি গাছ লাগানো হতো। লটকন চাষিরা জানান, পূর্বসময়ে লটকনের তেমন চাহিদা ছিল না, দামও ছিল কম, সে কারণে কেউ লটকনের স্বতন্ত্র বাগান করার চিন্তা করত না। বর্তমানে চাহিদা ও মূল্য দুটিই বেড়েছে।
[৫] অবসর প্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল আমিন ভূইয়া বাচ্চু বলেন, লটকন একটি ঔষুধি ও ভিটামিন সি সম্বৃদ্ধি ফল। তাই এর চাহিদা ব্যাপক। একটি পূর্ণবয়স্ক লটকন গাছে ৫ থেকে ১০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। অন্য ফসলের তুলনায় লটকনে উৎপাদন খরচ কম কিন্তু আয় বেশী। লটকন চাষে রোগ বালাই তেমন একটা নেই। চাহিদাও প্রচুর, এসব কারণেই দিন দিন নরসিংদীর বিভিন্ন এলাকায় লটকন চাষের প্রসার ঘটছে। এ ছাড়া দেশের পাশাপশি মধ্যপ্রাচ্য ও ইউরোপে এখানকার লটকনের ব্যাপক চাহিদা রয়েছে। লটকন চাষ করে ব্যাপক সাফল্য ও পাচ্ছেন চাষিরা। এখানকার মাটি ও আবহাওয়া লটকন চাষে উপযুক্ত হওয়ায় এবং আর্থিক লাভের কারণে চাষিদের মধ্যে লটকন চাষে আগ্রহ বাড়ছে। নরসিংদী লটকন ফল দেশীয় চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে। যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
[৬] উজিলাব গ্রামের তরুন কৃষক মো. আলি হোসেন বলেন, লটকন একটি ঔষধি ও ভিটামিন সি সম্বৃদ্ধি ফল। তাই এর চাহিদা ব্যাপক। একটি পূর্ণবয়স্ক লটকন গাছে ৫ থেকে ১০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। অন্য কোনো ফলে সাধারণত এত টাকা আয় হয় না। লটকন চাষে রোগ বালাই তেমন একটা নেই। চাহিদা ও প্রচুর, এসব কারণেই দিন দিন নরসিংদীর বিভিন্ন এলাকায় লটকন চাষের প্রসার ঘটছে। এ ছাড়া দেশের পাশাপশি মধ্যপ্রাচ্য ও ইউরোপে এখানকার লটকনের ব্যাপক চাহিদা রয়েছে।
[৭] উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজিম-উর-রউফ খাঁন জানান, এ বছর উপজেলায় প্রায় ২০৫ হেক্টর জমিতে লটকন চাষ হলেও ১৮৫ হেক্টর জমি থেকে লটকন উৎপাদন হচ্ছে। এ মৌসুমে এখানে প্রায় ৩ হাজার ৭শ মেট্রিক টন লটকন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার বাজার মূল্য ৫ কোটি টাকা। আবহাওয়া ও বাজার মূল্য ভালো থাকায় লটকন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।উপজেলা কৃষি অফিসের পক্ষ হতে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সহযোগিতার করে আসছি। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/আইএফ