শিরোনাম
◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট ◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা ◈ রোমাঞ্চকর ফাইনা‌লে পাকিস্তানকে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপ জিত‌লো ভারত ◈ জলবায়ু সংকট মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০৩:১৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা

রাশিদুল ইসলাম: বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি অর্থবছরের তুলনায় ৮ হাজার ৭৫৩ কোটি টাকা বেশি। 

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে বর্তমানে ২৬ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার বহুমুখীকরণের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি কয়লা, তরল জ্বালানি, ডুয়েল ফুয়েল, পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, দেশের অভ্যন্তরে বিদ্যুৎ উৎপাদন করার পাশাপাশি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেও বিদ্যুৎ সংগ্রহ করা হচ্ছে। ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে, বিদ্যুৎ আসবে নেপাল থেকেও। ভুটান হতে বিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশ, ভুটান এবং ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে স্বাক্ষরের অপেক্ষায় আছে। 

সব মিলিয়ে আমরা ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে পারব বলে আশা করছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আরআই/এসবি/এএ

  • সর্বশেষ