শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৪৯ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাক ও বস্ত্রখাতের উন্নয়নে বাংলাদেশ-তাইওয়ানের পরিপূরক হওয়ার সুযোগ

মনজুর এ আজিজ: বাংলাদেশ ও তাইওয়ানের পোশাক ও বস্ত্র শিল্পের উন্নয়নে দেশ দু’টির একে অপরের পরিপূরক হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও তাইওয়ানের ব্যবসায়িক সম্প্রদায় এবং বানিজ্য সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সহযোগিতা প্রদানের মাধ্যমে দ্বি-পাক্ষিক বাণিজ্য সুবিধা অর্জনের সুযোগগুলো উন্মোচন করা যেতে পারে।

তাইওয়ান টেক্সটাইল ফেডারেশন (টিটিএফ) এর সভাপতি জাস্টিন হুয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির সভাপতি ফারুক হাসানের সাথে সাক্ষাৎকালে এই অভিমত প্রকাশ পায়। তারা পোশাক ও টেক্সটাইল শিল্প নিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক আবদুল্লাহ হিল রাকিব। এছাড়া আরো উপস্থিত ছিলেন টিটিএফ এর পরিচালক টিমোথি ডব্লিউ. ডি. টিসো এবং টিটিএফ এর প্রচার বিভাগের এমিলি চেন।

অর্থপূর্ণ ব্যবসায়িক যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ এবং তাইওয়ানের পোশাক ও বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে ইন্টারেক্টিভ সংযোগ তৈরি করতে উভয় সমিতি কিভাবে একসাথে কাজ করতে পারে, সে বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। অপরদিকে, তাইওয়ান টেক্সটাইল শিল্পে শক্তিশালী একটি দেশ, যে দেশটির বিশেষকরে নন-কটন খাতে যথেষ্ট শক্তি রয়েছে।

যেহেতু বাংলাদেশ পোশাক শিল্পে পণ্য বৈচিত্র্যকরণ, বিশেষ করে কটন থেকে নন-কটন পণ্যে বৈচিত্র্যকরণের উপর ও ভ্যালু-এডেড পণ্যের উপর জোর দিচ্ছে, সেক্ষেত্রে তাইওয়ানের ম্যান-মেইড ফাইবার, পলিয়েস্টার ফিলামেন্ট, নাইলন ফাইবার এবং অন্যান্য ফেব্রিক্স উৎপাদনকারি বৃহৎ টেক্সটাইল বাংলাদেশের পোশাক শিল্পখাতের চাহিদা মেটাতে পারে।

বিজিএমইএ এবং টিটিএফ বাংলাদেশ ও তাইওয়ানের পোশাক এবং টেক্সটাইল ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদারকরণের জন্য বাণিজ্য প্রদর্শনী আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে, যাতে উভয় পক্ষ উইন-উইন পরিস্থিতি তৈরি করতে একসঙ্গে কাজ করে।

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়