শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০২ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি অর্থবছরে মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড হয়েছে। এ্র বন্দরে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসেই (জুলাই-জানুয়ারি) গত অর্থবছরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরই এ বন্দরে রেকর্ড পরিমাণ জাহাজ আগমন করে। তারই ধারাবাহিকতায় মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২০২৬) প্রথম সাত মাসে ৩১টি বিদেশি ব্যণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৭৯.১৯ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থ বছরে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল; যা বর্তমান অর্থবছরের প্রথম সাত মাসে হ্যান্ডলিং হয়েছে। জুলাই-২০২৫ থেকে জানুয়ারি-২০২৬ এই সাত মাসে মোংলা বন্দরে ৫১৫ টি বিদেশি ব্যণিজ্যিক জাহাজ আগমন করেছে। এ সময়ে ৬ হাজার ৪০৪ টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লক্ষ ৬৬ হাজার মেট্রিকটন যা, গত বছরের একই সময়ের তুলনায় ২৫.০৩ শতাংশ বেশি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান জানান, ২০২৫-২৬ অর্থবছর এখনও ৫ মাস বাঁকি, তবে আমরা ইতোমধ্যে গত বছরের কন্টেইনার হ্যান্ডলিং অতিক্রম করেছি। মোংলা বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট তিনটি স্থানকে নতুন অপারেশনাল এ্যাঙ্কর বার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। যা পরীক্ষামূলকভাবে ওই বার্থগুলোতে ৯.০০ মিটার ড্রাফটের ১৬টি ব্যণিজ্যিক জাহাজ সফলতার সঙ্গে অপারেশনাল কাযক্রম সম্পন্ন করছে। এখন থেকে ওই বার্থগুলোতে সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯.০০ মিটার ড্রাফটের ব্যণিজ্যিক জাহাজে কার্গো অপারেশন করা সম্ভব হবে।’

বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ এবং এলপিজির মতো প্রয়োজনীয় পণ্য আমদানি এবং সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড় এবং সাধারণ পণ্যসম্ভারসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে।’ 

Advertisement

মোংলা বন্দরের নিট মুনাফা লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটির বেশি, আয় বেড়েছে ৩ শতাংশমোংলা বন্দরের নিট মুনাফা লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটির বেশি, আয় বেড়েছে ৩ শতাংশ।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন সরকারের নেতৃত্বে মোংলা বন্দরের মাধ্যমে জাহাজ আগমন বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ