শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২২, ১২:১১ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২২, ১২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহতাবুর রহমান এনআরবি ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

মোহাম্মদ মাহতাবুর রহমান

ওবায়দুল হক মানিক: মোহাম্মদ মাহতাবুর রহমান এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। ২১ জুলাই ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৪২তম সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি গৃহীত হয়।

প্রতিথযশা ব্যবসায়ী রহমান ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০১২-২০২০ টানা ৯ বার সিআইপি (এনআরবি) নির্বাচিত হন।

এছাড়াও সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ২০১৩-২০২০ পরপর ৭ বার বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক বেস্ট রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন।

তিনি প্রথম প্রবাসী বাংলাদেশি হিসাবে সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ড কার্ড ভিসা অর্জন করেছেন।

প্রতিথযশা ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান ১৯৭০ সালে সৌদি আরবের মক্কায় তাঁর পারিবারিক ব্যবসা ‘আল হারামাইন পারফিউমস’-এর মাধ্যমে ব্যবসায়িক ক্যারিয়ার শুরু করেন।

তিনি বর্তমানে আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কম্পানিজ-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ বিজনেস কাউন্সিল, দুবাই ও এনআরবি সিআইপি এ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও আবুধাবিস্ত শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলের অন্যতম স্পন্সর।

এছাড়াও রহমান আল হারামাইন চা কোম্পানি লিমিটেড ও আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান।

তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক ও বিয়ানিবাজার ক্যান্সার হাসপাতালের ট্রাস্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়