শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজের আমদানি অনুমতি চারগুণ বাড়ালো সরকার, বাজার সহনীয় রাখতে দৈনিক ২০০ আইপি ইস্যু হবে

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আজ থেকে থেকে প্রতিদিন ২০০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে আগের মতো সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। শুক্রবার পর্যন্ত দৈনিক ৫০টি করে আইপি ইস্যু করা হয়েছিল। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বাজারে দাম সহনীয় রাখতে সরকার গত ৭ ডিসেম্বর পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া শুরু করে। তখন কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, দৈনিক ৫০টি করে আইপি ইস্যু করা হবে। তবে এটি চারগুণ বাড়িয়ে এখন দৈনিক ২০০টি আইপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদেনের বিষয় আগের মতো বলবৎ থাকবে। অর্থাৎ গত ১ আগস্ট ২০২৫ থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে আমদানি হলেও বাজারে তেমন ভূমিকা রাখতে পারছে না ভারতীয় পেঁয়াজ। শুক্রবার রাজধানীর খুচরা বাজারে মানভেদে ভারতীয় পেঁয়াজজের কেজি বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। ভারতীয় পেঁয়াজের দাম বেশি থাকায় দেশি পেঁয়াজও আগের দরে ফিরেছে। পুরোনো প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আর বাজারে নতুন আসা মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়