শিরোনাম
◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রপ্তানিতে বিশ্বের শীর্ষ ৩০টি দেশ

বিশ্ববাজারে রপ্তানিতে চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। আমেরিকার বাইরে চীনের পণ্য কেনার হার এখন আগের চেয়ে অনেক বেশি। ২০২৪ সালে চীনের রপ্তানি ৬ শতাংশ বেড়ে ৩.৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রের চেয়ে তার ব্যবধান আরও বাড়িয়েছে। বিশ্ব রপ্তানির প্রায় ৩৬ শতাংশ কনটেইনারে চীনের পণ্য রয়েছে। ২০২৫ সালে লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ায় চীনের রেকর্ড শিপমেন্টের সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। গত বছর তাদের রপ্তানি ছিল ২.১ ট্রিলিয়ন ডলার। চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কানাডা ও মেক্সিকো মার্কিন রপ্তানির প্রায় ৩০ শতাংশ চাহিদা পূরণ করেছে।

ইউরোপে রপ্তানিতে শীর্ষে রয়েছে জার্মানি । তবে ২০২৪ সালে তাদের রপ্তানি ১ শতাংশ কমে ১.৭ ট্রিলিয়ন ডলারে নেমেছে। নেদারল্যান্ডস ৯২১ বিলিয়ন ডলারের রপ্তানি নিয়ে পরের স্থানে রয়েছে।

দ্রুততম রপ্তানি বৃদ্ধি দেখা গেছে ভিয়েতনাম, হংকং এবং ফ্রান্সে। দেশগুলোর রপ্তানির পরিমাণ যথাক্রমে ১৪ শতাংশ, ১২ শতাংশ এবং ১১ শতাংশ। বিশেষভাবে ভিয়েতনামের রপ্তানি তেল, কফি ও চালের শক্তিশালী শিপমেন্টের কারণে বেড়েছে, যা বিশ্ববাজারে সরবরাহ শৃঙ্খলের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। 

তবেরপ্তানি থেকে ২০২৪ সালে ভিয়েতনামের আয় হয়েছে ৪০৫ বিলিয়ন ডলার, যেখানে ২০২৪ সালে হংকং-এর আয় ৬৪৬ মিলিয়ন ডলার।

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাবিলুটিও)-এর তথ্য অনুযায়ী, চীনের উত্থান বিশ্বের বাণিজ্য মানচিত্রে তার শক্ত অবস্থানকে আরও দৃঢ় করছে।

রপ্তানিতে বিশ্বের শীর্ষ ৩০ দেশ এর তালিকা

র‍্যাংক দেশ রপ্তানি থেকে আয় (বিলিয়ন ডলার) বার্ষিক রপ্তানির পরিমাণ
চীন ৩,৫৭৭ ১৪.৬%
যুক্তরাষ্ট্র ২,০৬৫ ৮.৪%
জার্মানি ১,৬৮২ -১%
নেদারল্যান্ডস ৯২১ -২%
জাপান ৭০৭ -১%
দক্ষিণ কোরিয়া ৬৮৪ ৮%
ইতালি ৬৭৪ ০%
হংকং ৬৪৬ ১২%
ফ্রান্স ৬৩৯ ১১%
১০ মেক্সিকো ৬১৭ ৪%
১১ সংযুক্ত আরব আমিরাত ৬০৪ ৬%
১২ কানাডা ৫৬৯ ০%
১৩ বেলজিয়াম ৫৩৬ -৬%
১৪ যুক্তরাজ্য ৫১৩ -২%
১৫ সিঙ্গাপুর ৫০৬ ৬%
১৬ তাইওয়ান ৪৭৪ ১০%
১৭ সুইজারল্যান্ড ৪৪৭ ৬%
১৮ ভারত ৪৪৩ ৩%
১৯ রাশিয়া ৪৩৩ ২%
২০ স্পেন ৪২৪ ০%
২১ ভিয়েতনাম ৪০৫ ১৪%
২২ পোল্যান্ড ৩৮০ ০%
২৩ অস্ট্রেলিয়া ৩৪১ -৮%
২৪ ব্রাজিল ৩৩৭ -১%
২৫ মালয়েশিয়া ৩৩০ ৬%
২৬ সৌদি আরব ৩০৫ -৫%
২৭ থাইল্যান্ড ৩০১ ৫%
২৮ ইন্দোনেশিয়া ২৬৫ ২%
২৯ চেক প্রজাতন্ত্র ২৬৩ ৩%
৩০ তুরস্ক ২৬২ ২%

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড  

  • সর্বশেষ
  • জনপ্রিয়