শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

সিন্ডিকেট করে মার্কেট ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সিন্ডিকেট করে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, এতে ভোক্তার অধিকার ব্যাপকভাবে খর্ব হয়েছে।

এখন সময় এসেছে মার্কেট সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তার সিন্ডিকেট গড়ে তোলা। বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে ভোক্তা অধিকার শক্তিশালী করণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করে কঞ্জুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। এতে সভাপতিত্ব করেন। 
বাণিজ্য উপদেষ্টা বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। অন্যায়ভাবে প্রতিষ্ঠানকে দুর্বল করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এ আলোচনায় বেশ কিছু পরামর্শ এসেছে। আমাদের আইন সংস্কার করাসহ ভোক্তা অধিকারের জন্য যা যা করা দরকার আমরা তা করব। আমাদের প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী করি, সক্ষমতা বৃদ্ধি করি, তাহলে দুর্বৃত্তরা পিছিয়ে যেতে বাধ্য হবে।

তিনি বলেন, আমরা বাজারে বৈচিত্র্য আনতে পেরেছি। ফলে আমাদের কাজ সহজ হয়েছে। বাজার মনিটরিংয়ের এই প্রচেষ্টায় একটি স্বস্তি এসেছে। আমাদের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি কমাতে কাজ করছে। বাণিজ্য মন্ত্রণালয় বৈচিত্র্য আনতে ব্যবস্থা নিয়েছে। আমরা আরও বৈচিত্র্য আনতে চাই। আমরা সবাই মিলে ভোক্তার অধিকার নিশ্চিতে কাজ করব। এই কাজ করতে যদি আমাদের বাণিজ্য নীতি পরিবর্তন করতে হয়, করব।

উপদেষ্টা বলেন, ঈদের সময়ে মসজিদ মাদ্রাসায় লবণ দিয়েছি। এটা একদম নতুন একটা সিদ্ধান্ত। এছাড়া ঈদের যাত্রায় যাত্রী হয়রানি যেন না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য ন্যায্য মূল্যে, সঠিক দামে পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সবাই মিলে কাজ করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়