শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২২, ০৯:১৩ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২২, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

মুহাম্মদ এ (রুমী) আলী

মনজুর এ আজিজ: বেসরকারি খাতের এবি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মুহাম্মদ এ (রুমী) আলী। ব্যাংকটির কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ পদত্যাগের কথা জানিয়েছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি পদত্যাগের কথা জানান।

কর্মীদের কাছে পাঠানো চিঠিতে মুহাম্মদ এ (রুমী) আলী বলেছেন, আমাদের পরিচালনা পর্ষদ তিন বছর আগে নতুন উদ্যোমে ব্যাংক পরিচালনা কার্যক্রম শুরু করেন। নতুন পরিচালনা পর্ষদের পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা দলও ঢেলে সাজানো হয়। বিগত তিন বছরের দুর্গম পথ পাড়ি দেয়া আমাদের জন্য সহজ ছিল না। তিন বছর আগে ব্যাংকের অবস্থান অনেক নড়বড়ে ছিল। অনেক চড়াই-উতরাই পার হয়ে ব্যাংকটির হারানো গৌরব ফিরে পেতে নিরলসভাবে কাজ করেছি।

চিঠিতে তিনি আরও বলেন, বিগত তিন বছরে মন্দ ঋণ, সম্পদের মান উন্নয়ন, আমানত স্থিতি ও বৃদ্ধি, গ্রাহকের আস্থা বজায় রাখাসহ আমরা বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। এতে করে আমরা পিছপা হইনি। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমরা সফলতার মুখ দেখেছি।

চিঠিতে মুহাম্মদ এ (রুমী) আলী বলেন, আমি মনে করি, একটি ব্যাংকের উন্নয়নের মূলমন্ত্র হচ্ছে সুশাসন। আর সুশাসনের মূলনীতি হচ্ছে জবাবদিহি বা দায়বদ্ধতা। এটি প্রতিষ্ঠা করা না গেলে সুশাসন আসবে না। আমি ব্যক্তিগত কারণে এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করার আবেদন করেছি। তাই আপনাদের ব্যাংকের চেয়ারম্যান হিসেবে এটাই আমার শেষ বোর্ড মিটিং এবং এজিএম।

  • সর্বশেষ