শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪, ০৮:৩৮ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর হলেন নুরুন নাহার

রাশিদ রিয়াজঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিসের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার (৯ আগস্ট) বিকেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান আব্দুর রউফ তালুকদার। এরপর গভর্নর ছাড়াই চলেছে একদিন। এ পরিস্থিতিতে ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নর যোগদানের পূর্ব পর্যন্ত ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারবেন। ডেপুটি গভর্নর নুরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়