শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২২, ০৮:৪৩ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২২, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইস্টার্ণ ব্যাংকের এএমডি আহমেদ শাহীন

আহমেদ শাহীন

মনজুর এ আজিজ: ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন আহমেদ শাহীন। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং কর্পোরেট ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশের ব্যাংকিং শিল্পে দীর্ঘ ২৯ বছরের বেশি সময়ের অভিজ্ঞতাসমৃদ্ধ আহমেদ শাহীন আইএফআইসি ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

২০০৫ সালে ট্রেড সার্ভিসেস প্রধান হিসেবে ইস্টার্ণ ব্যাংকে যোগ দেন এবং পরবর্তীতে সফলভাবে আন্তর্জাতিক ব্যাংকিং ও কর্পোরেট রিলেশনশীপ ইউনিট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স ও রিলেশনশীপ ইউনিটের নেতৃত্ব প্রদান করেন।

ইবিএল কর্পোরেট ব্যাংকিং-ঢাকার আঞ্চলিক প্রধান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাহীন। উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইস্টার্ণ ব্যাংকে পুনরায় যোগদানের পূর্বে তিনি স্বল্প সময়ের জন্য প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়