শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় নিত্যপ্রয়োজনীয় পন্যে মূল্যবৃদ্ধি, হিমশিম ক্রেতাদের

আবু নাসের, সালথা: [২] ফরিদপুরের সালথায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, মাংস, মুরগি ও ডিমের মূল্য বৃদ্ধি পাচ্ছে। দাম বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্দ্ধগতি ঠেকাতে কাজ করছে প্রশাসন। 

[৩] সালথা বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, গত কয়েক মাসের চেয়ে বর্তমানে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচা মাল, ডিম, মুরগি, মাংস ও চালসহ সব ধরণের দ্রব্য ক্রয় করতে আসলে হিমশিম খেতে হয় তাদের। 

[৪] সালথা বাজারের চাল ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, আগের চেয়ে বাজারে চালের মুল্যে কেজি প্রতি ২/৩ টাকা করে বেড়েছে। বর্তমানে বাজারে মোটা চাউল খুচরা মুল্য ৪৫ টাকা কেজি। আঠাশ জাতের চাল ৫৪ টাকা কেজি, কাজল লতা ৫৮ টাকা কেজি, পাইজাম ৫৫ টাকা কেজি। মিনিকেট ৭০ টাকা কেজি। বাঁশমতি ৮০ টাকা কেজি ও পোলার চাল ১০০ টাকা কেজি। 

[৫] মাংস ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, আগের চেয়ে ১০০ টাকা করে বেড়েছে মাংসের দাম। বর্তমানে বাজারে ষাড় গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা, গাভী গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস ৯০০ থেকে ১১০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। 

[৬] মুরগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত দাম বৃদ্ধি পেয়েছে মুরগির। দেশি মুরগি ৬০০ টাকা কেজি, লেয়ার মুরগী ৩৬০ টাকা কেজি, সোনালী মুরগি ৩৩০ টাকা কেজি ও ব্রয়লার ২০০ টাকা কেজি। এছাড়াও ব্রয়লার মুরগীর ডিম প্রতি হালি ৫৫টাকা। দেশি মুরগীর ডিম ৬০ টাকা ও হাসের ডিম প্রতি হালি ৭০ টাকা।

[৭] উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, নিত্যপণ্যের মুল্যে স্বাভাবিক রাখতে মাঝে মাঝে বাজার মনিটরিং করা হয়। সরকারী নিধারিত মুল্যের চেয়ে যাতে নিত্যেপণ্যের মুল্যে বৃদ্ধি না হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ