শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজারীবাগে বন্ধুর বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু

মুযনিবীন নাইম: [২] ওই তরুণীর নাম রোকসানা আক্তার রুহি (১৯)। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানা এলাকায়। তিনি ধানমন্ডি ১৫ নম্বর রোডের ৩০৭/এ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকতেন।

[৩] সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] এ ঘটনায় মো. রিফাত নামে বর্তমান ও সাবেক প্রেমিক শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

[৫] রুহিকে হাসপাতালে নিয়ে যায় রিফাত। তিনি বলেন, আমার সঙ্গে চার মাস ধরে প্রেমের সম্পর্ক চলছে। এর আগে শাওন নামে একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। রাতে ঘোরাঘুরি শেষে আমার বন্ধু আরমানের বাসায় (হাজারীবাগ কালিনগর ৩৩ নম্বর) রাত ১১টার দিকে নিয়ে যাই। রুহি বিউটি পার্লার ও বিভিন্ন ক্লাবে কাজ করতো।

[৬] বাসার মালিক আরমান বলেন, রাত এগারোটার দিকে আমার বাসায় মাতাল অবস্থায় রুহিকে নিয়ে আসে রিফাত। পরে সকালে অচেতন অবস্থায় আমিসহ রিফাত ও রুহির সাবেক প্রেমিক শাওন মিলে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

[৭] ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। আমাদের ধারণা অতিরিক্ত মধ্যপান ও উত্তেজনাকর কিছু খেয়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে। 

[৮] এই ঘটনায় রিফাত আরমান ও শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হাজারীবাগ থানা হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়