শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৪ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য

আজিজুল ইসলাম, রায়পুরা: [২] নরসিংদীর রায়পুরায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে ইমন মিয়া (২৮) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।

[৩] এ ঘটনায় সোমবার (১২ ফেব্রুয়ারী) সকালে ভুক্তভোগী ওই নারী (২২) থানায় লিখিত অভিযোগ করেন এবং অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

[৪] গ্রেপ্তার ইমন রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মাহে আলমের ছেলে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

[৫] অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ১৮ মাস পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ভৈরব এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে চট্টগ্রামে বেড়ানোর কথা
বলে পুনরায় ধর্ষণ করা হয়। রোববার ওই তরুণীর বাসায় এসে ধর্ষণের চেষ্টা করেন। এসময় বিয়ের প্রস্তাব দিলে অস্বীকার করে এবং তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

[৬] রায়পুরা থানার সেকেন্ড অফিসার হালিম সরকার প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ভুক্তভোগী নারীর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ আসে। তার অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য ইমনকে কারাগারে পাঠানোর কথা নিশ্চিত করেন তিনি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়