শিরোনাম
◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ রাজধানীর সড়কে তীব্র যানজট, ইফতারের আগে হাজারো মানুষের ভোগান্তি ◈ ঈদ সামনে রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ◈ এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত, আবারও আবেদন নেওয়ার ঘোষণা ◈ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫১ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে প্রকাশ্যে স্কুলছাত্রকে অপহরণ

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় পান বরজে কাজ করার সময় প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে আব্দুল আমিন (১৫) নামের এক স্কুলছাত্রকে অপহরণ করেছে মুখোশধারী সন্ত্রাসীরা।

[৩] গতকাল সোমবার সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে পানবরজে কাজ করার সময় সে অপহরণের শিকার হয়।

[৪] আব্দুল আমিন বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার মোক্তার আহমদের ছেলে এবং মারিশবনিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

[৫] এ ব্যাপারে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, সোমবার সকালে মা-বাবা, ভাই-বোনসহ আব্দুল আমিন পান বরজে কাজ করতে যান। হঠাৎ মুখোশধারী কিছু লোক অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে আব্দুল আমিনকে নিয়ে গহিন পাহাড়ে দিকে চলে যায়। আশেপাশের আরও কয়েকটি পান বরজ রয়েছে। একদিন পার হলেও সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনও ধরনের মুক্তিপণ দাবি করা হয়নি।

[৬] তিনি আরও বলেন, পুলিশের তৎপরতার কারণে কিছু দিন অপহরণ বন্ধ ছিল। এখন আবার মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এসব প্রতিরোধে স্থায়ী সমাধান প্রয়োজন।

[৭] এ বিষয়ে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনি অপহরণের বিষয়টি শুনেছেন। এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তবু পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীকে উদ্ধারে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়