সুজন কৈরী: [২] প্র্যাকটিসে গিয়ে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় স্বর্ণা আক্তারের একটি আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ মিনি মডেলের মোবাইল ফোনসেট খোয়া গেছে। একইদিন তার বাসায় চুরিও হয়েছে।
[৩] সোমবার রাজধানীর তেজকুনিপাড়া খেলাঘর মাঠ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন দুটি চুরি হয়। এর কিছু সময় পর তার বাসা থেকে বিদেশি মুদ্রা ও নগদ টাকা চুরি হয়। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন স্বর্ণা আক্তার। তাতে আল আমিন দেওয়ান আযান নামে এক যুবককে অভিযুক্ত করেছেন তিনি।
[৪] মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন সকালে অভিযুক্ত তার বাসায় আসেন। তাকে বাসায় রেখে মাঠে প্র্যাকটিসে যান স্বপ্নাসহ তার আরও দুই রুমমেট। পরে সেখানে আমিন দেওয়ান আযান স্বপ্নার ব্যবহৃত মোবাইল চেয়ে নেন এবং ছবি তোলেন। এরপর থেকে স্বর্ণার ব্যবহৃত মোবাইল ফোন দুটি পাওয়া যাচ্ছিল না।
[৫] এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্র্যাকটিস শেষ করে বাসায় গিয়ে দেখেন বাইরে থেকে তা তালাবদ্ধ। পরে দারোয়ানের সহায়তায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের সব কিছু এলোমেলো। পরে দেখেন ওয়্যারড্রপে থাকা সাড়ে তিন হাজার ডলার, রুমেটের সাড়ে সাড়ে ছয়হাজার টাকা, ব্যাংকের চেক ও কার্ড খোয়া গেছে। এতে সব মিলিয়ে সাড়ে পাঁচলাখের বেশি টাকা ও জিনিসপত্র খোয়া গেছে। চুরির সঙ্গে আমিন দেওয়ান আযান জড়িত বলে সন্দেহ স্বপ্নার।
[৬] শেরেবাংলা নগর থানার ওসি মু. আহাদ আলী বলেন, সোমবার দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে চুরি হয়েছে। তিনি থানায় মামলা করেছেন। অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান অন্য নারী ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসকে/এসসি/এসবি২