শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের কবরের পাশে ঝুলছিলো ছেলের মরদেহ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: জেলার হরিণাকুণ্ডুতে মায়ের কবরের পাশে বাঁশবাগানে গলায় রশি দেওয়া অবস্থায় লুৎফর (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার কবরস্থান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লুৎফর রহমান একই গ্রামের মৃত কাদের সাহ এর ছেলে।

নিহতের স্ত্রী সাহিদা বানু জানান, বিগত তিনমাস যাবৎ তার স্বামী মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলো। প্রায় রাতেই তিনি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যেতেন আবার ফিরে আসতেন। গতরাতে মাগরিবের আজানের পর বাসা থেকে বেরিয়ে যায়। রাতে খোuজ করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে আজ ভোরে আমার ছোট ছেলে আমার শ্বাশুড়ির করবের পাশে তাকে দাঁড়ানো অবস্থায় দেখে আমাকে ডেকে নিয়ে যায়। আমি গিয়ে দেখি আমার শ্বাশুড়ির কবরের পাশে বাঁশের সাথে গলাই রশি দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলে আছে। পরে প্রতিবেশিদের সহযোগিতায় মরদেহটি বাড়ি নিয়ে আসি এবং থানায় খবর দেওয়া হয়।

এদিকে স্থানীয়দের মধ্যে অনেকে জানান, নিহত লুৎফর রহমানের উপরে প্রায়ই তার স্ত্রী ও ছোট ছেলে শারিরিকভাবে নির্যাতন করত। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নিহতের স্ত্রী।

হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আবু আজিফ বলেন, প্রাথমিকভাবে ঘটনা আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়