শিরোনাম
◈ পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ফুটবল লি‌গে আরামবাগ‌কে হারা‌লো মোহামেডান ◈ গভীর সমুদ্রের সম্পদ দখলে নতুন কৌশলগত লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীন! ◈ মোদীর জন্য দু:স্বপ্ন! নিজেকেই কোণঠাসা করল ভারত, ১৫ বছরের অমীমাংসিত সমস্যা চীনের হাতে তুলে দিল বাংলাদেশ ◈ পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় ভারতীয় গণতন্ত্রের অবক্ষয়কে সামনে আনলো ◈ ব্রু‌নো ফার্নান্দেজ বর্ষসেরা ফুটবলার ◈ পুলিশ সপ্তাহ শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির বিদেশযাত্রায় বিমানবন্দর প্রটোকলে নতুন নিয়ম, ১৩ জনের বদলে থাকবেন মাত্র ৭ কর্মকর্তা ◈ দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: তারেক রহমান (ভিডিও) ◈ হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০১:৪০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক নিহত

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খাইরুল ইসলাম খোকন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (৩ জুন) রাতে উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত খাইরুল ইসলাম খোকন কোড্ডা গ্রামের কুড়াবাড়ির আবু সাইদ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বাসুদেব গ্রামের মলাই মিয়ার কাছে একই এলাকার শাহ আলম ১ হাজার ৯০০ টাকা পেতেন। এর মধ্যে শাহ আলমকে ৫০০ টাকা ফেরত দেন। বাকি টাকা দেওয়ার বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার রাতে সালিশ বসে। মলাই মিয়ার লোকজন সালিশে বাকবিতণ্ডার মধ্যে শাহ আলম মিয়ার লোকদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে খায়রুল ইসলাম খোকনের গলায় বল্লম (দেশীয় অস্ত্র) বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, ধারালো বল্লমের আঘাতে খোকনের গলায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। পরে রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়