শিরোনাম
◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৫:০৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে শিশু সন্তানকে নির্যাতন, বাবা গ্রেপ্তার

গ্রেপ্তার ইকবাল হোসেন

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কটিয়াদিতে নিজের শিশু সন্তানকে নির্মমভাবে নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর ওই শিশুটির বাবা ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, গত ১৭ এপ্রিল উপজেলার বাগরাইট গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে ইকবাল তার পাঁচ বছর বয়সী মেয়েকে নির্মমভাবে মারপিট করে, এবং এ সময় ভিডিও ধারন করে শিশুটির সৎ মা। শিশুটি নির্যাতনকারি ইকবাল হোসেনের প্রবাসী প্রথম স্ত্রীর সন্তান। গত দুইদিন ধরে নির্যাতনের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে, বাবা গা ঢাকা দেন। বিষয়টি পুলিশের নজরে আসে। এ ঘটনায় বুধবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু বাদি হয়ে কটিয়াদি থানায় মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে বাবা ইকবালকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সাথে জড়িত সৎ মাকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়