শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে স্ত্রী, মেয়ে ও জামাতা আটক 

স্বপন দেব, মৌলভীবাজার: জেলার কুলাউড়া উপজেলার ভাটেরায় রফিক মিয়া (৬০) নামক এক ব্যক্তিকে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ মে) রাতে উপজেলার ভাটেরা বাজারের পাশে বেড়কুড়ি রাস্তা সংলগ্ন নিজ বাড়িতে স্ত্রী কন্যা ও মেয়ের জামাই মিলে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেন।

তিনি ইউসিবি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বলে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ এ প্রতিবেদককে জানান।

কুলাউড়া থানা পুলিশের ওসি মো. আব্দুস ছালেক বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়