শিরোনাম
◈ হাম-উপসর্গে হাজারের পথে মৃত্যু, একদিনে প্রাণ গেল আরও ৪ জনের ◈ এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির ◈ নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব ◈ আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান কঠিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ:আধুনিকায়নে বদলে যাচ্ছে কারা ব্যবস্থা ◈ এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি! ◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ বিদেশী শ্রমিক কমাচ্ছে মালয়েশিয়া, অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রমবাজার!

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:০২ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় প্রিমিয়ার প্রিন্টিং প্রেসে দুর্ধর্ষ চুরি

মো.বশির উদ্দিন, (ডেমরা) ঢাকা: রাজধানীর ডেমরায় মাতুয়াইল মুসলিনগর পুরাতন দশ তলা ভবন এলাকার প্রিমিয়ার প্রিন্টিং প্রেসে দুর্ধর্ষ  চুরির ঘটনা ঘটেছে । এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের সিনিয়র প্রেস ম্যানেজার মহিউদ্দিন জিলানী অভিযুক্ত ১০জন সহ অজ্ঞাতনামা ১০/১২ জন চোরের বিরুদ্ধে মামলা করেন। 

অভিযুক্তরা হলো- বরিশাল বাকের গঞ্জ থানার কবিরাজ ছত্র এলাকার মো. হারুনুর রশিদের ছেলে মো. রাসেল শরীফ (৩২), কুমিল্লা চান্দিনা থানার মোহনপুর এলাকার রমিজ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (৩৫), টাঙ্গাইল নাগরপুর থানার গণিপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩০), সুত্রাপুর থানার লক্ষীবাজার ৪৩, পাঁচভাই ঘাট লেন এলাকার মৃত প্রানতস কুমার ভদ্রের ছেলে প্রদীপ কুমার ভদ্র (৪৫), রাজবাড়ী থানার বড় লক্ষ্মীপুর এলাকার ওয়াসিম আলী ব্যাপারীর ছেলে আবুল কালাম আজাদ (৩০), পিরোজপুর নাজিরপুর থানার নর্থ দরগা এলাকার আব্দুল হালিমের ছেলে সামছুল আরেফিন (৩২), ফেনী সদর থানার পশ্চিম সোনাপুর এলাকার আবুল হোসেন ভূঁইয়ার ছেলে সাইদুর রহমান ভূঁইয়া (৩৫), কক্সবাজার চকরিয়া থানার উত্তর সিকেন্দার পাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইফতেখার ইবনে গিয়াস রিমন (৩৮), অজ্ঞাত পরিচয়ের নাজমুল (৩০) ও ওই প্রেসের অজ্ঞাত পরিচয়ের সিকিউরিটি গার্ড শামীম হাসান (২৪)। 

তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, গত ৬ এপ্রিল রাত সোয়া ২ টার দিকে সিকিউরিটি গার্ড শামীম ওই প্রেসের ম্যানেজারকে ফোন করে জানায় প্রতিষ্ঠানে বড় ধরনের চুরি হয়েছে। ওই রাত শেষে ভোরে প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার ও একাউন্টস ম্যানেজার সহ আরো অনেকে ঘটনাস্থলে এসে দেখতে পায়  অফিসের ব্যবহৃত  প্রায় ১২ টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ২টি প্রিন্টার ও ১টি ফটোকপি মেশিনসহ প্রয়োজনীয় অনেক কিছু চুরি হয়েছে।  যার আনুমান মূল্য ১২ লক্ষ ৩৫ হাজার টাকা। এ সময় পনের কোটি ২৭ লক্ষ ৩০ হাজার টাকার মুদ্রন ও বাধাই বিল'র মূলকপি, চেকবই, ভাউচার, ওয়ার্ক অর্ডারসহ প্রয়োজনীয় কাগজপত্রও চুরি হয়েছে। 

উল্লেখিত প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে, সিকিউরিটি গার্ডের সহযোগিতায় উপরোক্ত চোরেরা ১টি নীল রংয়ের মোটরসাইকেল ও ৩টি পিকআপ ভ্যানে ( ঢাকা- মেট্রো ন-১৫-৩৬৯৫ ও ঢাকা মেট্রো ন-১৬-৩০৩০ এবং ১টি অস্পষ্ঠ) প্রতিষ্ঠানের মালামাল চুরি করে নিয়ে যায়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ