শিরোনাম
◈ প্রবাসীর টাকায় পড়াশোনা করে সরকারি চাকরি, সহকর্মীকে বিয়ের পর কারাগারে শিক্ষিকা-প্রেমিক ◈ দেশে আমদানি নির্ভরতা কমাতে ভোলা-চট্টগ্রাম-নরসিংদীতে ৩ নতুন সার কারখানা স্থাপনের উদ্যোগ সরকারের ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কি সত্যিই সম্ভব, প্রত্যর্পণ ও ট্রাভেল পাস নিয়ে যত জটিলতা ◈ সিঙ্গাপুর হংকং লন্ডন নিউইয়র্কের বাজারে ১ বিলিয়ন ডলারের সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ, দায়িত্বে জেপি মরগান চেজ ◈ নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো ◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন ◈ কুমিল্লায় পুলিশ পরিচয়ে শিক্ষার্থীদের তল্লাশি, ভুয়া সন্দেহে এএসআইসহ ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা ◈ তৃণমূলে কোন্দল, স্থানীয় সরকার নির্বাচ‌নে একক প্রার্থী বাছাইয়ে হিমশিম খা‌চ্ছে বিএনপি ◈ এক ম্যাচে ৫১ লাল কার্ড, বিশ্বরেকর্ড ব্রাজিলের ফুটবলে! ◈ রোনালদোকে ‘কিংবদন্তি’ বলেই বিদায় জানালেন নেইমার

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৮:১৫ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরাভ খানসহ ৮ জনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য

শহীদুল ইসলাম: ২০১৮ সালে বনানীতে খুন হওয়া পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আট জনের বিরুদ্ধে মামলার বাদী জাহাঙ্গীর আলম খানের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে একজনের সাক্ষ্য শেষ হলো।

মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে জেরার মধ্য দিয়ে তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামি ৪ জুন ধার্য করেন।

আরাভ হত্যা মামলার ৮ আসামির মধ্যে অন্য আসামিরা হলো সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। তাদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছে।

এর আগে ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ২০২২ সালের ২৮ জুলাই এই মামলার বাদী জাহাঙ্গীর আলমের জবানবন্দি রেকর্ড করেন আদালত। পরে মঙ্গলবার কারাগারে আটক ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে মামলার বাদীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালে বনানীর ২ নম্বর সড়কের  ৫ নম্বরের  বাসায় নিয়ে আসামি দিদার, স্বপন, রহমত উল্লাহ পুলিশ কর্মকর্তা মামুনের হাত-পা বাঁধে। পরে মামুনকে নির্দয়ভাবে মারা হয়। ভোরবেলায় মামুনের মৃত দেহ দেখে প্রাইভেটারে তার লাশ গাজীপুরে নিয়ে যায়। সেখানে বাঁশবাগানে পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে ফেলা হয়।  পুলিশ তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। 

এসআই/এসবি২

  • সর্বশেষ