শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাসিক হোটেলে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার 

রেস্ট হাউজ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকার ‘নিরালা রেস্ট হাউজ’ থেকে অজ্ঞাত পরিচয়ের (২০) এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্ট হাউজ মালিক মোসা  ও ম্যানেজার মাহফুজুর রহমানকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৮ মার্চ) দুপুরে  নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়, কোতোয়ালী মডেল থানার (ওসি) শাহ মো. কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত ১৪ মার্চ অজ্ঞাত এক তরুণ-তরুণী ভুয়া নাম ঠিকানা ও পরিচয় দিয়ে নিরালা রেষ্ট হাউজে উঠে, এরপর ওই তরুণীটিকে গলাকেটে হত্যা করে মরদেহ বাথরুমে রেখে পালিয়ে যায় তরুণ, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গেস্ট হাউজের এক কর্মী ওই কক্ষটি পরিষ্কার করতে গিয়ে দেখে বাথরুমে গলাকাটা অবস্থায় ওই তরুণীর মরদেহ পড়ে রয়েছে, এমন ঘটনার খবর জানালে  পরে সংশ্লিষ্টরা  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানা যাবে, তবে যে নাম-পরিচয় ও ঠিকানা ব্যবহার করে তারা রেস্ট হাউজে উঠেছিল, তা যাচাই-বাছাঁই করা হচ্ছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়