শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠান সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, যেভাবে করবেন আবেদন ◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্ত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সীমান্তে বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। 

আজ বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত যুবক হলেন,  শ্যামকুড় পশ্চিমপাড়ার আফেজ উদ্দিনের ছেল আরিফুল ইসলাম (২৯)। 

এ ব্যপারে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) রাতে সীমান্তে গরু আনতে যায়। পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হয়। বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসে। তিনি আরো জানান, বর্তমানে লাশটি পড়ে আছে ভারতের নদীয়া জেলার অন্তর্গত হাসখালি সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে।

৫৮ বিজিবির সিও লেঃ কর্ণেল পারভেজ জানান, আমরা এমন একটি ঘটনা শুনেছি । বিএসএফর সাথে যোগাযোগ করা হয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি। সে বাংলাদেশী কিনা তদন্ত চলছে।

তিনি আরো বলেন, লাশ ভারতীয় সীমান্তে পড়ে আছে ।এদিকে ঘটনা জানাজানি হওয়ায় পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়