শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামা শ্বশুরের ঘুষিতে প্রাণ গেল জামাইয়ের

কিশোরগঞ্জ থানা

মানিক, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে মামা শ্বশুরের কিল-ঘুষিতে জামাই মজিদুল হকের মৃত্যু হয়েছে। আজ ৩ ফেব্রুয়ারী দুপুরে কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় এ  বিষয়ে নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ গাড়াগ্রাম ইউনিয়নের সয়রাগন্ধা গ্রামে নিবাসী নিহত মজিদুল একই গ্রামের কাছিম উদ্দিন ওরফে ন্যাড়া মামুদের ছেলে।

তিনি প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য কবির উদ্দিনের আপন ভাগ্নি জামাই। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

নিহতের স্বজনরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার জমিতে গিয়ে মজিদুলের পুকুরের পানির ড্রেন বন্ধ করা নিয়ে বিরোধের সূচনা হয়। এতে বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে ঝগড়া-শুরু হয়। পরে আবারো জমিতে গিয়ে ঝগড়া সৃষ্টি হলে মজিদুলকে কিল-ঘুষি মারেন কবির ও তার লোকজন। স্বজনরা তাকে বাড়িতে নিলে তিনি মারা যান।

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় আরও  বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়