শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৮:২০ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ছিনতাইকারী আটক

সেন্টু ব্যাপারী

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে টাকা ছিনতাই করে পালানোর সময় সেন্টু ব্যাপারী নামে এক ব্যক্তিকে জনতা আটক করে পরবর্তীতে পুলিশে দিয়েছে। আটককৃত সেন্টু ব্যাপারী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দেবাত্র গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। তবে সে পুলিশি জিজ্ঞাসাবাদে আরো দুটি পৃথক ঠিকানা দিয়েছে। 

সোমবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকার ইসলামী ব্যাংক শাখা থেকে মধু সুদন নামে এক ব্যক্তি ৩ লাখ ৯৩ হাজার টাকা উত্তোলন করে বের হয়ে আসলে এ ছিনতায়ের ঘটনা ঘটে। মধু সুদন কালীগঞ্জ শহরের একটি তেল মিলের ম্যানেজার।

এ ঘটনার পর ওই তেল মিলের মালিক শাহজাহান আলী থানায় একটি মামলা করেন। পুলিশ আসামি ও উদ্ধার হওয়া টাকা ঝিনাইদহ আদালতে শপর্দ করেছেন।

কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, মধু সুদন দুপুরে ব্যাংক থেকে বের হয়ে রাস্তায় আসলে আটককৃত ওই ব্যক্তিসহ আরো একজন তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা সেন্টুকে ধরতে পারলেও আরেক ছিনতাইকারী পালিয়ে যায়। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়