শিরোনাম
◈ এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী ◈ ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তে নতুন রেকর্ড, একদিনে প্রাণ গেল ৫ জনের ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৩১ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে তেলের দামে ফের ঊর্ধ্বগতি ◈ আইনশৃঙ্খলা ও দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ ২০২৭ সালে কবে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য ঈদের তারিখও প্রকাশ ◈ ২০০০ অন্তর্বাস ও ১২ হাজার টি-ব্যাগ পুঁতলেন গবেষকেরা, যে ফল পেলেন ◈ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান ◈ ‘বাংলাদেশ থেকে পালানো কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়’ ◈ পাশে থেকে বাংলাদেশকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ৫ 

গ্রেপ্তার ৫

এম কে আই জাবেদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে ডাকাতির সরঞ্জামসহ ৫ জনকে আটক করা হয়েছে।

অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এবং এস আই উমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর টু মুরাদনগর রোডে উত্তর বাখরাবাদ ব্রীজের রাস্তা থেকে ৫ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। 

আটককৃতদের নিকট থেকে  একটি তালা কাটার কাটার মেশিন, কাঠের হাতলযুক্ত ছুরি, লোহার হাতলযুক্ত দামা, লোহার ফাইপ, দুই ছিদ্র বিশিষ্ট লোহার ফাইপসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় অন্যান্যে ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা আমিননগর গ্ৰামের মোমেন মিয়ার ছেলে মোঃ সাকিব মিয়া (২২), উত্তর বাখরাবাদ গ্ৰামের মৃত কালাম মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া(২৭), মোচাগড়া গ্ৰামের কবির হোসেন ছেলে সুইফার রুবেল(২৮), ব্রাহ্মণ চাপিতলা গ্ৰামের মৃত বাবর মিয়ার ছেলে মোঃ কাউছার মিয়া (৩১) এবং আমিননগরের মৃত আক্কল মিয়ার ছেলে মোঃ ময়নুল হোসেন ওরফে আমান (২৯)।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে মালামালসহ আটক করা হয়েছে। আটককৃত ও অজ্ঞাতদের বিরোদ্ধে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয় । বিজ্ঞ বিচারক আসামিদের কারাগারে পাঠিয়েছেন। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ