শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেম করে বিয়ে, একসাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই মেয়ের হাতে লেখা ছিল ‘সব আমার মায়ের দোষ, আমরা চলে যাচ্ছি।’

মরদেহ দুটি সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের চুনু শেখের ছেলে রমজান হোসেন রুজিব (২০) ও তার স্ত্রী হরিণাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৮)। তারা ২ মাস আগে প্রেম করে বিয়ে করে।

স্থানীয়রা জানায়, সকালে গ্রামের মাঠে রুজিব ও মুক্তা খাতুনের ঝুলে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বিল্লাল হোসেন জানান, গাছের সাথে মেয়ের ওড়না দিয়ে তারা উভয়ই আত্মহত্যা করেছে। ২ মাস পুর্বে তারা বিয়ে করে। কিন্তু মেয়ের পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেয়নি।

বৃহস্পতিবার মেয়ের পরিবারের লোকজন মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসার কথা ছিল। এই কারণেই তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়