শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২২, ০৮:২৩ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২২, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহনগঞ্জে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৪

গ্রেপ্তার ৪

রিংকু রায়, (নেত্রকোণা) মোহনগঞ্জ : নেত্রকোণার মোহনগঞ্জে অটোচালকদের সংঘর্ষে একজন নিহত ও পুলিশ আহতের ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। পৌর শহরের দেওথান গ্রাম থেকে রোববার গভীর রাতে ওই ৪ জনকে সোমবার দুপুরে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ফেরদৌস মিয়ার ছেলে নয়ন মিয়া (২২), আঃ কুদ্দুসের ছেলে সাকিব মিয়া (১৮) ও মৃত হক্কু মিয়ার ছেলে মোঃ আলী হোসেন (২২) ও ফেরদৌস মিয়ার ছেলে মোঃ এবায়দুল ইসলাম সজিব (১৩)। তবে অপ্রাপ্ত বয়স হওয়ার কারণে মোঃ এবায়দুল ইসলাম সজিবকে শিশু কোর্টে প্রেরণ করা হয়। 

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আসামি গ্রেফতারে অভিযান চলমান থাকবে। এ নিয়ে দুই মামলায় মোট ৯জনকে গ্রেফতার করা হয়েছে। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়