শিরোনাম
◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাগল চুরির ঘটনায় সেই যুবলীগ নেতা বহিষ্কার

আনোয়ার আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ছাগল চুরি করে পালানোর ঘটনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ হাবীবকে দলের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হাবিবুল্লাহ হাবীবকে বহিস্কার করেন যুবলীগের স্থানীয় নেতারা।

পৌর যুবলীগের আয়োজনে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠন বহির্ভুত কাজ করে দলের ভাবমুর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে।

এ সময় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, সহ সভাপতি আব্দুল জলিল জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, সংস্কৃতি বিষয়ক সম্পাদ দুলাল সরকার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস আলী ছুটু, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, সাংগঠনিক সম্পাদক রুবেল রানা, আফজাল হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান দুলাল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভির মিঠুসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুবলীগ নেতা হাবীব ও অন্য একজন মিলে রাণীশংকৈল উপজেলার মহেশপুরের আম বাগান থেকে একটি খাসি ছাগল তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাওয়া সময় রবিবার (০২ অক্টোবর) দুপুরে  উপজেলার নেকমরদ বাজারে ধরা পড়ে এবং জনতা তাদের গন ধোলাই দেয়।

গন ধোলাই দেওয়ার একটি ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয় এবং এ নিয়ে গনমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

বহির্ভূত কাজ করার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা এবং এবিষয়ে সংবাদ সম্মেলন করেন স্থানীয় নেতাকর্মীরা। 

  • সর্বশেষ