শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৩:৪৯ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দশম শ্রেণির ছাত্রীকে ৩ যুবকের ধর্ষণ, ভিডিও ধারণ: আটক এক

ধর্ষণ

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালী থানায় দশম শ্রেণির এক ছাত্রীকে  তিন যুবক ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি ও ভুক্তভোগীর প্রেমিক আলামিন হোসেনকে (২৪) আটক করেছে র‌্যাব-১২। সোমবার (০৩ অক্টোবর) দুপুর ১২টায় র‌্যাব-১২ কুষ্টিয়া কার্যালয়ের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আটক আলামিন হোসেন কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর এলাকার মুক্তার হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইলিয়াস খান জানান, কুমারখালি থানার নন্দলালপুর ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পাশের আলাউদ্দিন নগর গ্রামের যুবক আলামিন হোসেন প্রেমের অভিনয় করে আসছিলেন। গত ০৬ মার্চ রাতে আলামিন ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে আসেন। সেখানে আগে থেকেই অবস্থান করেছিল তার দুই বন্ধু ইমন ও রাকিব। এক পর্যায়ে আলামিন ও তার দুই বন্ধু মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করেন এবং ঘটনাটি ইমন তার মোবাইলে ভিডিও করে রাখেন।

পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আলামিন ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। এক পর্যায়ে সেই ভিডিওটি গ্রামের কয়েকজন যুবকের মোবাইলে ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি জানাজানি হয়ে যায়।

এর পর বিষয়টি ওই শিক্ষার্থী তার দাদির কাছে জানালে তিনি বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন ২০০৩ তৎসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)(২) ধারায় মামলা দায়ের করেন, যার মামলা নাম্বর-৩৮।

মোহাম্মদ ইলিয়াস খান আরও জানান, রোববার (০২ অক্টোবর) দিনগত রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় গাজীপুর থেকে এ মামলার প্রধান আসামি আলামিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন তার অপরাধের কথা স্বীকার করেছেন। এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়