শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৭:২৫ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘাটে নৌকা বাঁধাকে কেন্দ্র করে পটিয়ায় যুবক খুন, গ্রেপ্তার ১

গিয়াস উদ্দিন, পটিয়া (চট্টগ্রাম) : পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে লাখেরার টেক এলাকার লাখেরা ঘাটে নৌকা বাঁধাকে কেন্দ্র করে নৌকা বাঁধাকে কেন্দ্র করে মোঃ ফাহিম (২২) নামের এক যুবক খুন হয়েছে। নিহত ফাহিম (২২) কোলাগাঁও ৪নং ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে।

রবিবার(২অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে লাখেরার টেক এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, লাখেরার টেক এলাকার লাখেরা ঘাটে নৌকা বাঁধাকে কেন্দ্র করে র্দীগদিন ধরে আদিপত্য বিস্তারে নিয়ে চলে হাতাহাতির ঘটনা। 

শনিবার ঘাতক রানা (১৬) নিহত ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘাতক রানা একই ইউনিয়নের বাণী গ্রাম এলাকার ৯নং ওয়ার্ডের মান্নানের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (১অক্টোবর) সন্ধ্যায় লাখেরা ঘাটে নৌকা বাঁধাকে কেন্দ্র করে রানার সাথে ফাহিমের হাতাহাতি হয়।

ওই হাতাহাতির জের ধরে রানা রবিবার সকালে লাখেরা টেক এলাকায় ফাহিমকে একা পেয়ে ফাহিরেম দুলা ভায়ের দোকানের সামনে ছুরিকাঘাত করে আহত অবস্থায় রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে পটিয়া  থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি।

ঘাতক রানা পুলিশ আসার আগে পালিয়ে গেলেও পরে ঘাতক রানাকে কর্ণফুলীর উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে ঘাতক রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হই । নিহতের লাশ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়